জবিতে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি ভর্তির তারিখ প্রকাশ

Oct 13, 2026 - 12:38
Oct 13, 2026 - 12:38
 0  0
জবিতে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি ভর্তির তারিখ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) মনোবিজ্ঞান বিভাগে ২০২৬ শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদি স্পেশালাইজড ক্লিনিক্যান্স এন্ড কাউন্সেলিং সাইকোলজি, মাস্টার্স প্রোগ্রামে (প্রফেশনাল-৪র্থ ব্যাচ) ভর্তি চলছে।

বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায়।

আবেদনের যোগ্যতা

মনোবিজ্ঞান, এমবিবিএস, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার অথবা এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট ডিগ্রিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ নভেম্বর, সোমবার। বিভাগের নোটিশ বোর্ড, বিভাগীয় ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

ভর্তির কার্যক্রম চলবে ৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর প্রোগ্রামটির ক্লাস শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা

আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন মনোবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। শুক্রবারসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সরাসরি আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়ার ক্ষেত্রে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অথবা মনোবিজ্ঞান বিভাগের ওয়েবপোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। অনলাইনে ডাউনলোড করা ফরমের ক্ষেত্রে আবেদন ফি ১ হাজার ৫৫০ টাকা। এ ফি ০১৭৩৪-৪৮০৪৪৭ নম্বরে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বিকাশ লেনদেনের ট্রানজেকশন নম্বর উল্লেখ করতে হবে।

পূরণ করা আবেদনপত্রের অনুলিপি প্রয়োজনীয় তথ্যসহ কুরিয়ার বা ডাকযোগে বিভাগের ঠিকানায় পাঠানো যাবে। এ ছাড়া আবেদনপত্র স্ক্যান করে ই-মেইলে saifulislampsy1988@gmail.com ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬০৯৭২৮২৯৬-এ পাঠানো যাবে।

যোগাযোগ

আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, বিজ্ঞান ভবন পশ্চিম (দ্বিতীয় তলা), ঢাকা-১১০০ ঠিকানায়। এ বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৯৮৫-১১৩৬৪৯, ০১৭২৬-০২৮১১২ ও ০১৭১৮-৬৪৫৮৪১। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নম্বর: ০১৬০৯৭২৮২৯৬ ও ০১৭২২-৩২৫১৪৫।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।