চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ

May 29, 2025 - 23:02
May 30, 2025 - 00:05
 0  41
চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয়ের হলরুমে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী  অফিসার মোঃ রাজিব হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন বলেন, নীতি-আদর্শবান লোকের সংখ্যাই বেশি। কিন্তু দুষ্টুলোকের ক্ষমতার জোরে সমাজকে দাবিয়ে রাখতে চায়। রাজনীতির ক্ষেত্রেও আদর্শবান এবং ত্যাগীরা থাকে অবহেলিত। আত্মসম্মান এবং অভিমান তাদের বড় সম্পদ। দুর্নীতির এই দুষ্টু ক্ষত থেকে রাষ্ট্র এবং সমাজকে রক্ষা করতে হলে আমাদেরকে প্রথমত নিরপেক্ষভাবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দুর্নীতি এমন একটি শব্দ, যার পক্ষে নীতিগতভাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ দাঁড়িয়েছে বলে আমার জানা নেই। মানবসভ্যতার সমবয়সি দুর্নীতি মনুষ্যজীবনের সব নেতিবাচক কর্মের চালিকাশক্তি। আকণ্ঠ দুর্নীতিতে নিমগ্ন ব্যক্তিও বলেন- ‘আমি দুর্নীতিকে ঘৃণা করি’। আসলে দুর্নীতির পক্ষে কোনো যুক্তি নেই, নৈতিক অবস্থান নেই। মানবসভ্যতার বিকাশের নানা পর্যায়ে দাসপ্রথা, সামন্ত সমাজ পুঁজিবাদের উত্থান, সমাজতান্ত্রিক সমাজ, কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা- কত কিছুইতো মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আমাদের দেশকে আমরাই দুর্নীতিমুক্ত করব। এই হোক আজকের আমাদের সবার অঙ্গীকার।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস‍্য শিক্ষিকা তানিয়া নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ‍্য আলোচক ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২ এর উপ পরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশ।

অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলা সহ-সভাপতি বিশিষ্ট ব‍্যবসায়ী আব্দুল মন্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিণ চন্দ্র রায়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী, চন্দনাইশ সদরস্হ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিজয়ানন্দ বড়ুয়া,  চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি কমরুদ্দিন, অর্থ সম্পাদক, মোহাম্মদ ওমর ফারুক, ক্রিড়া সম্পাদক জিয়া উদ্দিন, সদস্য, মোজাম্মেল হক সুজন, প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।