গোলশূন্য ড্র দিয়ে মিশন শেষ বাংলাদেশের

Sep 21, 2026 - 17:31
 0  3
গোলশূন্য ড্র দিয়ে মিশন শেষ বাংলাদেশের

এশিয়ান গেমসের শুরুতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যথাক্রমে ১০-০ ও ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। আজ ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে লড়াই করতে মাঠে নামে লাল সবুজ প্রতিনিধীরা গোলশূন্য দিয়ে তারা ম্যাচটি শেষ করে।

ম্যাচে ৪৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে মিয়ানমারকে ভালোই চাপে রাখে ঋতুপর্ণারা। তবে ফরোয়ার্ডদের ধারহীন পারফরম্যান্সের কারণে মিয়ানমারের গোলমুখে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে, মিয়ানমারের আটটি শটের মধ্যে দুটি লক্ষ্যে থাকলেও গোলকিপার রুপনা চাকমার দৃঢ়তায় জাল অক্ষত থাকে।

২০২৩ সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়ে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ নারী দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।