ইরান ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ, চীন-রাশিয়ার লাভ কী?

Jun 20, 2025 - 20:47
 0  32
ইরান ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ, চীন-রাশিয়ার লাভ কী?

ইন্টারন্যাশনাল ডেস্ক। বিনা

ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হলে তা চীনের ও রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক আলম সালেহ এমনটাই মনে করেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিকভাবে জড়িয়ে পড়ে, তবে চীন ও রাশিয়া উভয়ই খুশি হবে। খবর আল-জাজিরার।

আলম সালেহ আল জাজিরাকে বলেছেন, চীনের প্রধান উদ্বেগ হতে পারে ইরানের তেল পাইপলাইন খোলা রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সচল রাখা। তবে মার্কিন হস্তক্ষেপের ফলে চীন পরোক্ষভাবে উপকৃত হবে।

আলম সালেহ ব্যাখ্যা করেন, ‘ইরান—ইয়েমেনের হুথি নয়, আফগানিস্তানের তালেবান নয়, এটি সিরিয়া বা ইরাকও নয়। ‘যদি তারা (মার্কিন) হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়া খুব খুশি হবে। তারা চাইবে, মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে শক্তিশালী একটি দেশের সঙ্গে একটি উন্মুক্ত, দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ুক।

সালেহ আরও বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে (ইরান-ইসরায়েল ইস্যুতে) তাহলে চীন-রাশিয়া ইরানকে এক ধরনের সমর্থন দিয়ে এটিকে বাঁচিয়ে রাখার (যুদ্ধ করার) চেষ্টা করবে। অন্তত এই অঞ্চলে আরও কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখার মাধ্যমে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা।’ তবে সালেহ স্পষ্ট করে বলেছেন, ‘তারা (চীন-রাশিয়া) সরাসরি হস্তক্ষেপ বা যোগদান করবে না।’


এই বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, ইরান সংকটকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক জটিল সমীকরণ কাজ করছে, যেখানে মার্কিন সামরিক হস্তক্ষেপের ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow