আফগানিস্তানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট

Sep 30, 2025 - 17:25
Sep 30, 2025 - 17:25
 0  25
আফগানিস্তানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট

বিশ্ব ডেস্ক 

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, এর ফলে আফগানিস্তানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।

এর ফলে আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। খবর বিবিসির।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তারা কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তালেবান এখনও এর কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।

এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।