আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, অনুমোদন পেল খসড়া বিধিমালা

Sep 1, 2026 - 23:37
Sep 1, 2026 - 23:37
 0  10
আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, অনুমোদন পেল খসড়া বিধিমালা

শেয়ারবাজারে কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তির সুযোগ চালু করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের একটি নির্দিষ্ট অংশের মাধ্যমে কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে।
বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির জন্য বিভিন্ন যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি মালিকানাধীন কোম্পানি, পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারি মালিকানাধীন কোম্পানি, বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি এবং পরিশোধিত মূলধন কমপক্ষে ৩০০ কোটি টাকা—এমন কোম্পানি।

এ ছাড়া বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী বা আইসিটি অবকাঠামো ও উৎপাদনকারী কোম্পানি এ সুবিধার আওতায় আসতে পারে। পাশাপাশি কমপক্ষে ৩ বছরের কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানিও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।
প্রস্তাবিত নিয়মে কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানিকেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
তবে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।

বিএসইসির এই উদ্যোগ চালু হলে যোগ্য কোম্পানিগুলো আইপিও ছাড়াই সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।