অভিনেত্রীর স্বামী একজন ব্যবসায়ী ; তবে পাত্র শাকিব খান নন, মিষ্টি জান্নাত

অভিনেত্রীর স্বামী একজন ব্যবসায়ী ; তবে পাত্র শাকিব খান নন, মিষ্টি জান্নাত

Aug 31, 2026 - 16:58
Sep 4, 2026 - 02:10
 0  14
অভিনেত্রীর স্বামী একজন ব্যবসায়ী ; তবে পাত্র শাকিব খান নন, মিষ্টি জান্নাত

চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে বিয়ের গুঞ্জনে অভিনেত্রী মিষ্টি জান্নাত একসময় বেশ আলোচনায় ছিলেন। শাকিবকে নিয়ে তাঁর বিভিন্ন মন্তব্যের জেরে দুজনের বিয়ের সম্ভাবনা  ছিলো । গুঞ্জনের সেই রেশ কাটতে না কাটতেই এবার নিজের বিয়ের খবর জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী স্বামী একজন ব্যবসায়ী ;  তবে পাত্র শাকিব খান নন। 

অভিনেত্রী নিজেই দিয়েছেন বিয়ের খবরের সত্যতা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গড ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করে হঠাৎ করেই ভক্তদের চমকে দেন মিষ্টি। বিয়ের খবর নিশ্চিত করলেও স্বামীর পরিচয় আপাতত গোপন রেখেছেন তিনি। 

কোনো চর্চাতেই শাকিবের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে না'

মিষ্টি জানিয়েছেন, তাঁর স্বামী একজন ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গেও তাঁর কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে নাম, ছবি কিংবা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।

বিয়ে কবে, কোথায়-এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি মিষ্টি। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাঁদের বিয়ে হয়েছে। তবে বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এ প্রশ্নে কোনো রাখঢাক রাখেননি তিনি। জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছে ভালোবেসেই।

তবে কবে থেকে তাঁদের প্রেমের শুরু কিংবা ঠিক কবে বিয়ে করেছেন। এসব তথ্য আপাতত প্রকাশ করতে নারাজ মিষ্টি। তাঁর যুক্তি, সবকিছু একসঙ্গে জানিয়ে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

স্বামীকে কি সারাজীবন আড়ালে রাখবেন? এমন প্রশ্নের উত্তরে মিষ্টি জানিয়েছেন, তেমন কোনো পরিকল্পনা তাঁর নেই। সময় হলেই স্বামীকে সবার সামনে আনবেন। এমনকি মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন তিনি।

মিষ্টি আরও জানান, তাঁদের বিয়েটি হঠাৎ করে হয়নি। বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন তাঁরা। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আনার পেছনেও রয়েছে একটি গল্প। মিষ্টির দাবি, প্রেম ও বিয়ে নিয়ে মানুষের নানা আচরণে একপর্যায়ে বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি।

একপর্যায়ে এসব ঘটনায় বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাঁর মতে, একজন অভিনেত্রী হলেই তাঁকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়া কিংবা ব্যক্তিগত জীবনে এভাবে হস্তক্ষেপ করা স্বাভাবিক নয়।

বিয়ে করলেও অবশ্য এখনই পুরোপুরি সংসারী জীবনে ঢুকে পড়েননি মিষ্টি। অভিনেত্রীর ভাষ্য, বিয়ে হলেও তাঁদের দাম্পত্য জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।