অবশেষে মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে , পাত্র কে

Sep 12, 2026 - 16:36
Sep 12, 2026 - 19:07
 0  7
অবশেষে মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে , পাত্র কে
টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে বিনোদন দুনিয়া। ৩৭ বছর বয়সী এই গ্ল্যামার কন্যার সিঙ্গেল স্ট্যাটাস এবার ঘুচতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন মিমি। জমকালো এই বিয়ের অনুষ্ঠান হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে।
 
হিন্দুস্তান টাইমস বাংলার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন, পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা। জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা। 
 
মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তারা নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পাঠাচ্ছে। তবে বিয়ে প্রসঙ্গে মিমি বা তার হবু বর, কেউই এখনো মুখ খোলেননি।       
Mimi Chakraborty Phone Wallpapers - Wallpaper Cave
মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে আলোচনায় থাকলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
 
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশকিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এর মধ্যেই তার বিয়ের খবর সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।  

Mimi Chakraborty Birthday | Bengali actress Mimi Chakraborty celebrated her  birthday with industry friends dgtl - Anandabazar
মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তারা নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পাঠাচ্ছে। তবে বিয়ে প্রসঙ্গে মিমি বা তার হবু বর, কেউই এখনো মুখ খোলেননি।
 
মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে আলোচনায় থাকলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
 
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশকিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এর মধ্যেই তার বিয়ের খবর সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
????✨ Mimi Chakraborty radiates sunshine in a gorgeous yellow sari — vibrant,  elegant, and full of summer charm. #MimiChakraborty #YellowSari #DesiStyle  #TollywoodFashion

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।