অক্টোবর মাসের প্রথম তিন দিনেই রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার

Oct 5, 2026 - 11:35
Oct 5, 2026 - 11:35
 0  2
অক্টোবর মাসের প্রথম তিন দিনেই রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার

চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।

 

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি মাসের শুরুতেই প্রবাসী আয় আসার গতিতে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণেও ইতিবাচক ধারা স্পষ্ট। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার।

হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে দেশে প্রবাসী আয় আসার ক্ষেত্রে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকায় প্রবাসী আয়ের এ ধারা ঊর্ধ্বমুখী রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।