হুথিদের হামলায় সৌদি আরবের ৪ নাগরিক নিহতে

Oct 9, 2026 - 15:43
Oct 9, 2026 - 17:55
 0  2
হুথিদের হামলায় সৌদি আরবের ৪ নাগরিক নিহতে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পৃথক হামলায় তিন সৌদি নাগরিকসহ মোট চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক সামান্য থেকে গুরুতরভাবে আহত হয়েছেন।

প্রথম হামলাটি বিমানবন্দর প্রাঙ্গণ লক্ষ্য করে পরিচালিত হয় এবং দ্বিতীয় হামলাটি সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আঘাত হানে।


সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’ নিশ্চিত করেছে, বৃহস্পতিবারের এই হামলায় তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন এবং রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদিয়া কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, আক্রান্ত উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিল না। হামলার পর বৃহস্পতিবারই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং বিমান চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।


সূত্র: মিডল ইস্ট আই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।