নগ্ন দৃশ্যে সম্মতির আগে যে ভয় পেয়েছিলেন অভিনেত্রী 

Oct 1, 2026 - 10:54
Oct 1, 2026 - 10:56
 0  2
নগ্ন দৃশ্যে সম্মতির আগে যে ভয় পেয়েছিলেন অভিনেত্রী 
দক্ষিণী অভিনেত্রী অমলা পাল তার ২০১৯ সালের সাড়াজাগানো `আদাই’ এর মতো চলচ্চিত্রে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বয়স ও অভিজ্ঞতার সাথে সাথে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব এবং নিজের ক্যারিয়ার ও ইমেজ নিয়ে সচেতন।
 
ছবিটির প্রস্তাব পাওয়ার পরই অমলার মনে প্রশ্ন জাগে এই দৃশ্যগুলো কি সত্যিই গল্পের প্রয়োজন নাকি শুধুই দর্শক টানার কৌশল? দৃশ্যগুলো কীভাবে ধারণ করা হবে, সেটি নিয়েও চিন্তিত ছিলেন তিনি। তাই বিষয়গুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিতে চাননি অভিনেত্রী।  
Amala Paul In Aadai Hot Movie Stills
 
শুধু শুটিং নিয়েই নয়, নিজের ভবিষ্যৎ ইমেজ নিয়েও ভাবতে হয়েছিল অমলাকে। তার আশঙ্কা ছিল, এমন সাহসী চরিত্রে অভিনয়ের পর দর্শক তাকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রেই দেখতে চাইতে পারেন। ফলে ভবিষ্যতে একই ধরনের চরিত্রে আটকে যাওয়ার ভয়ও ছিল তার।
 
শেষ পর্যন্ত পরিচালক ও পুরো টিমের ওপর আস্থা তৈরি হওয়ায় ছবিতে অভিনয়ে রাজি হন অমলা। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের সময় তার স্বস্তি ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রয়োজনের তুলনায় সেটে কম লোক রাখা হয়েছিল, যাতে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিংয়ের সময় তিনি স্বচ্ছন্দ বোধ করেন।
 
‘আদাই’-তে অমলার অভিনয় পরে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। তবে ছবিতে অভিনয়ের আগে যে মানসিক দ্বিধা ও আশঙ্কার মধ্য দিয়ে যেতে হয়েছিল, সে কথাও পরবর্তীতে জানিয়েছেন অভিনেত্রী।
Prime Video: Aadai

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।