কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা

May 21, 2025 - 23:19
May 21, 2025 - 23:19
 0  146
কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা

বিশ্ব ডেস্ক

কাতারে ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (২১ মে) জানিয়েছে, কাতারে ঈদের ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে। যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের দিন হয়। যা ইসলাম ধর্মে অন্যতম পবিত্র দিন।

ইসলামিক মাস যেহেতু চাঁদের ওপর নির্ভর করে নির্ধারণ হয়। তাই কাতারে এখনো ঈদের তারিখ নির্ধারণ হয়নি। পবিত্র ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানি করে থাকেন।

কাতারে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী ২৭ মে সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ওইদিন চাঁদ দেখা যায় তাহলে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন। আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৭ জুন।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষ্যে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৯ জিলহজ সরকারি ছুটি। এরপর ঈদের জন্য দেশটির মানুষ আরও তিনদিন বাড়তি ছুটি পাবেন।

আমিরাতে ৫ জুন আরাফাতের দিন, ৬ জুন ঈদুল আজহা এমন হিসাব করে আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। তবে  ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

সূত্র: খালিজ টাইমস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।