শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Jul 1, 2025 - 15:24
Jul 1, 2025 - 15:24
 0  35
 শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিনা ডেস্ক 

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় গোলাম বারিক মণ্ডল (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। নিহত গোলাম বারিক মণ্ডল মুক্তিযোদ্ধা ছিলেন।  গতকাল  সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মণ্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মণ্ডলের পুত্র।

স্থানীয়রা জানায়, গোলাম বারিক মণ্ডল তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বারিক মণ্ডলের স্ত্রী ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মণ্ডলকে চাপা দেয়। এতে বারিক মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।