‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 

Sep 28, 2026 - 10:35
 0  3
‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বড় বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। 

পোস্টার প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘নজর মিলবে, কিন্তু সরবে না।’ একই সঙ্গে জানানো হয়েছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় ভিকির সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজে মন দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ভিকি কৌশলের গম্ভীর লুক বাড়িয়েছে কৌতূহল। ছবি: ইনস্টাগ্রাম থেকে
 
ছবির গল্পে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দেখা যাবে দুই দৃঢ়চেতা সেনা কর্মকর্তার চরিত্রে। তাদের জীবনের সঙ্গে জড়িয়ে যাবে আলিয়া ভাট অভিনীত চরিত্রের প্রেমের গল্প। ফলে সিনেমাটিতে যুদ্ধের আবহের পাশাপাশি থাকবে সম্পর্ক ও আবেগের টানাপোড়েন।

 
২০২৫ থেকেই লাভ অ্যান্ড ওয়ার-এর সেট থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিমানবাহিনীর পোশাকে একটি ছবিও ভাইরাল হয়েছিল। সিনেমায় তারা দুজনই কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।

লাভ অ্যান্ড ওয়ার বানসালির ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সিনেমার মাধ্যমে সাওয়ারিয়া ছবির পর প্রায় দুই দশক পর আবারও সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। অন্যদিকে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির পর বানসালির সঙ্গে আবারও জুটি বাঁধলেন আলিয়া ভাট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।