‘ওয়েলকাম ফোর’ নিয়ে চমক আসছে 

Mar 12, 2026 - 00:05
Sep 4, 2026 - 02:29
 0  13
‘ওয়েলকাম ফোর’ নিয়ে চমক আসছে 

বিনোদন ডেস্ক 

বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর ৪র্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ চলছে এবং শিগগিরই কাস্টিং চূড়ান্ত করা হবে। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, ‘ওয়েলকাম ফোর’ সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন খলনায়ককে দেখা যাবে। 

সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক আবহ বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রযোজকের মতে, এই সিনেমার ব্যাপ্তি দর্শকদের জন্য এক বিশাল চমক হতে যাচ্ছে।

ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। জানিয়েছেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। অক্ষয় কুমারের পাশাপাশি এই কিস্তিতে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।