৭ তলা ভবনের ২ তলা থেকে পড়ে প্রাণ গেল এক শিক্ষার্থীর
রাজধানী ঢাকার ভাটারায় একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে প্রাণ গেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান তিনি। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পরে আছে।
দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে, কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, তা জানাতে পারেননি তার সহপাঠীরা।
What's Your Reaction?