৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস 

May 16, 2025 - 03:18
May 17, 2025 - 15:05
 0  24
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস 

বিনা ডেস্ক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow