রেকর্ডধারী পুরস্কারজয়ী, ভিএমএএসে ইতিহাস গড়লেন টেইলর সুইফট 

Sep 28, 2026 - 12:57
 0  3
রেকর্ডধারী পুরস্কারজয়ী, ভিএমএএসে ইতিহাস গড়লেন টেইলর সুইফট 

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের আয়োজনে নতুন একটি সম্মাননা পাওয়ার পর তার মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ (যার মধ্যে মূল আসরে ৩১তম পুরস্কার জয়ের মাধ্যমে তিনি রেকর্ড স্পর্শ করেন)। এর মাধ্যমে ৩০টি পুরস্কার নিয়ে এতদিনের শীর্ষ স্থানধারী সংগীত তারকা বিয়ন্সেকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন তিনি।

সংগীতের পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ ও দৃশ্যভিত্তিক গল্প বলায় অবদানের জন্য সুইফটকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। পুরস্কার গ্রহণের সময় তিনি সংগীত ভিডিওর জন্য দীর্ঘদিন ধরে মঞ্চ তৈরি করে দেয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ভক্তদেরও।

অনুষ্ঠানে সুইফটের পরিচালনায় নির্মিত ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিও প্রথমবার দেখানো হয়। এতে অভিনয় করেছেন সুইফট, ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল।
 
এবারের আয়োজনে ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কারও জিতেছেন সুইফট। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ৬০টির মতো মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। এর মধ্যে ১৮টি ভিডিও নিজেই লিখেছেন ও পরিচালনা করেছেন।

নতুন এই সম্মাননার মধ্য দিয়ে পুরস্কারের সংখ্যায় তো বটেই, মিউজিক ভিডিও নির্মাণেও নিজের আলাদা অবস্থান আরও শক্ত করলেন টেইলর সুইফট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।