রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ দল
বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রতিনিধিদলটি রূপায়ণ সিটি উত্তরা সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন এফ.আই.এ.বি.সি.আই.-থাইল্যান্ডের প্রেসিডেন্ট ড. সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আর.ই. কোং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ক্লেটন ওয়েড, এফ.আই.এ.বি.সি.আই.-থাইল্যান্ডের প্রেসিডেন্ট সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রপার্টি কোং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।
রূপায়ণ সিটি উত্তরায় প্রতিনিধিদলকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.)।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, সবুজ ও উন্মুক্ত স্থান এবং আধুনিক নাগরিক সুবিধা ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা ও আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
প্রতিনিধি দলের সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, আন্তর্জাতিক মানের বড় একটি গেইটেড কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ হিসেবে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের আবাসন খাতের একটি উল্লেখযোগ্য প্রকল্প। প্রকল্পটি পরিদর্শনের আয়োজন ও আতিথেয়তার জন্য রূপায়ণ সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা।
রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, নিরাপত্তা, সবুজ পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি পরিকল্পিত কমিউনিটি গড়ে তুলতে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশে আধুনিক, পরিবেশবান্ধব ও উন্নত জীবনযাপনের একটি সমন্বিত ধারণা তুলে ধরা হয়েছে।
What's Your Reaction?