রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল শিক্ষার্থীরা 

Oct 6, 2026 - 21:33
Oct 6, 2026 - 21:33
 0  0
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল শিক্ষার্থীরা 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করে । এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়ার পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক নিউজ সংগ্রহ করা স্থগিত ঘোষণা করেছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন। প্রধান প্রশাসনিক ভবনে এক মিটিং শেষে এই সিদ্ধান্ত জানায় সাংবাদিক সংগঠনগুলো।

 রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এর জন্য রাবি প্রশাসন তিন দিন সময় চেয়েছেন এবং এই তিন দিনের মধ্যে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের কর্মসূচি সাংবাদিকরা কাভার করবে না।

এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেফতার ও অ্যাকাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকেই প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠক করেন। এ সময় তাদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।