রাজশাহীর বাঘায় ট্রাক চাপায় নারী নিহত  

Aug 15, 2025 - 18:00
Aug 15, 2025 - 18:00
 0  28
রাজশাহীর বাঘায় ট্রাক চাপায় নারী নিহত   

বিনা ডেস্ক 

রাজশাহীর বাঘায় হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় ৫৫ বছর বয়সের বানেরা বেগম ওরফে বানু  ঘটনাস্থলেই নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) হাঁটার সময় সকাল ৭ টায় মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাষ্টারের বাড়ির সামনের সড়কে সামনে থেকে আসা রাজশাহীগামী মিনি ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সে বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের ভানুকর গ্ৰামের বাসিন্দা প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

বাঘা থানার সহকারী পরিদর্শক (এস আই) সিফাত রেজা জানান, সকালে ঘটনার সময় লোকজনের উপস্থিতি কম থাকায় চালক ট্রাকটি নিয়ে দ্রুত চলে গেছে। নিহতের পরিবার কোন অভিযোগ না করে দাফনের অনুমতি নিয়েছে। তবে এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।