রাজধানীতে বায়ুদূষণের হার বৃদ্ধি
রাজধানীর বিভিন্ন জায়গায় দিন দিন বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গত ধোঁয়া, ইটভাটার দূষণ এবং নির্মাণকাজের ধুলাবালুর কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এতে শ্বাসকষ্ট,হাঁপানি,ফুসফুসের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন মানুষ।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ, বৃক্ষ নিধন এবং খোলা স্থানে আবর্জনা পোড়ানো বায়ু দূষণের প্রধান কারণ। এছাড়া নির্মাণসামগ্রী বহনের সময় ধুলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার, ইটভাটা ও শিল্পকারখানায় নির্গমন নিয়ন্ত্রণ, বেশি বেশি বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
সংশ্লিষ্টদের মতে, কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে বায়ু দূষণ কমিয়ে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
What's Your Reaction?