ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ 

Oct 2, 2026 - 14:41
Oct 2, 2026 - 14:41
 0  1
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ 

ময়মনসিংহ সদরে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহীর প্রাণ গেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর)) দুপুর দেড়টার দিকে গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ায়।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণও নিশ্চিত হওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।