ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন শান্ত 

Jun 12, 2025 - 20:41
Jun 12, 2025 - 21:05
 0  15
ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন শান্ত 

স্পোর্টস ডেস্ক। বিনা

গত ডিসেম্বরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এমন সিদ্ধান্তের কারণ বিসিবি কিংবা শান্ত কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এরই মধ্যে নতুন করে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শুক্রবার (১৩ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। এ সময় নিজের টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন শান্ত। 

শান্ত বলেন, 'টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে একটা কারণ ছিল যে আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম। আমি আর অধিনায়কত্ব করতে চাই না, এই ফরম্যাটে। আমার নিজের ব্যাটিংটাতে একটু সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি।'

তিনি আরও বলেন, 'নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো ওই কারণে আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টিতে না রাখতে। ব্যাটিংটাতে আরও ফোকাস দিতে, যে কারণে ব্যাটিংটাতে আরও, দলের জন্য কনট্রিবিউট করতে পারি। ওই জায়গায় আমার মনে হয় সামনে যদি সুযোগ আসে আমি আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।