বিশ্ববাজারে ১১৫ ডলার ছাড়াল তেলের দাম 

Oct 30, 2026 - 17:30
Oct 30, 2026 - 17:32
 0  0
বিশ্ববাজারে ১১৫ ডলার ছাড়াল তেলের দাম 
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনায় বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
 
শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, উভয় ধরনের তেলই টানা চতুর্থ মাসের মতো মূল্যবৃদ্ধির পথে রয়েছে। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম কারণ সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবি। ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগারসহ রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
 
অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়।
 
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ফলে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
 
সূত্র: আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।