বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এনএসআইয়ের দুই কর্মকর্তার 

Aug 31, 2026 - 23:44
 0  8
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এনএসআইয়ের দুই কর্মকর্তার 
 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
 
রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। তবে আদেশের বিষয়টি সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে জানানো হয়।
 
নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন- এনএসআইর সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং বরখাস্ত হওয়া সাবেক যুগ্ম পরিচালক বদরুল আহমেদ। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
 
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার অভিযোগটি অনুসন্ধান করছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত দুই সাবেক কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।
 
আদালতে দেওয়া আবেদনে দুদক বলেছে, সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে তার বিদেশযাত্রা রহিত করতে আদালতের আদেশ চাওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।