পরীমণি ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন  

Jul 28, 2026 - 20:36
Sep 4, 2026 - 02:14
 0  13
পরীমণি ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন  

বাংলাদেশী মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি । শামসুন্নাহার স্মৃতি তার প্রকৃত নাম হলেও যিনি সাধারণ মানুষের কাছে সর্বাধিক পরিচিত পরীমনি নামে। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডের বড় পর্দায় পা রাখেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সময় সাহসী মন্তব্যের কারণে তিনি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনার কেন্দ্রে থাকেন। সাম্প্রতি এবার এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন এই তারকা। 

পরীমণি অনুষ্ঠানে বলেন, ‘আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। 'মেইনটেইন জীবনযাপন' যাকে বলে খুব ট্রাই করছি। ‘কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়, তো ওদের সাথেই মিলেই আমার চলতে হয়।’

তিনি বলেন, ‘মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি।’ মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়াই যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে, তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী।

পরীমণি যতটা না তার সিনামা নিয়ে আলোচনায় থাকেন বা থাকতে পছন্দ করেন তার চেয়ে বেশি পছন্দ করেন তার ব্যাক্তিগত কর্মকান্ড ও বিতর্কিত মন্তব্যের জন্য। প্রথম আলোচনায় আসেন, ২৮ এপ্রিল ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণির ২০১৬ সাল থেকে প্রেমের বন্ধনে চলা সম্পর্কটি ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়। ৯ মার্চ ২০২০ সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়। 

২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়। 

সর্বশেষে আলোচনায় আসেন , ফেসবুকে করা পোস্ট নিয়ে  আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে সামাজিক যোগযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

পরীমণি অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। 

পরীমণির রুপ-লাবন্য মনোমুগ্ধকর তার এই সৌন্দর্য দর্শক মহলে প্রশংসনীয় । তার অভিনীত সিনামার মাধ্যমে বাবিসাস পুরস্কার (২০১৬) মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১৯) ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (২০১৯) ।

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।