নেপোলির নীল বিপ্লব ম্যারাডোনাময়, হতাশার সাগরে ইন্টার 

May 25, 2025 - 14:54
 0  28
নেপোলির নীল বিপ্লব ম্যারাডোনাময়, হতাশার সাগরে ইন্টার 

স্পোর্টস ডেস্ক 

সান পাওলো নাম পরিবর্তন করে ২০২০ সালে নিজেদের সবচেয়ে বড় কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার নামে স্টেডিয়ামের নামকরণ করেছিল নেপোলি। প্রয়াত এই বিশ্বকাপজয়ী অধিনায়ক নেপোলিকে এনে দিয়েছিলেন প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ। দুটি সিরি 'আ' শিরোপা, একটি কোপা ইতালিয়া ও একটি ইউরোপা কাপ জিতিয়েছেন। এমন সোনালি সময় উপহার দেওয়ায় ক্লাবটির সমর্থকরাও আর্জেন্টাইন কিংবদন্তিকে স্মরণ করেন শ্রদ্ধার সঙ্গে। 

লিগ শিরোপা নির্ধারণী ম্যাচে ক্যাগলিয়ারি ক্যালসিওর বিপক্ষে ম্যাচে নামার আগে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে এস্তাদিও ডিয়েগো আরমান্দো মারাডোনায় আসেন নিপোলি সমর্থকরা। ম্যাচের ৫০ মিনিটে মাথায় ম্যাকটোমিনে ও লুকাকুর গোলে ২-০ গোলে এগিয়ে যায় নেপোলি। গ্যালারি তখন উত্তাল। জয় নিশ্চিত জেনে ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে স্টেডিয়ামের বাইরে ভিড় করতে থাকেন হাজারো সমর্থকরা। 

ক্লাব কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার ছবিসংবলিত ব্যানার নিয়ে এসেছিলেন তারা। আর্জেন্টাইন কিংবদন্তির নামে স্লোগানও তোলেন তারা। পুরো স্টেডিয়ামের আশপাশ এলাকায় বইতে থাকে আনন্দ ধারা। এই উদযাপন বাঁধভাঙা। না থেকেও যেন ম্যারাদোনা আছেন প্রত্যেক নেপোলি সমর্থকদের হৃদয়ে। 

যে নেপোলি ৩১ বছর কোনো লিগ শিরোপা জেতেনি। তারাই শেষ তিন আসরে দুইবার সিরি 'আ' লিগ শিরোপা জিতে নেপোলি বসেছে ইতালিয়ান ফুটবলের রাজার আসনে। এমন অর্জনকে অভিভূত নেপোলি মাস্টারমাইন্ড ক্রিশ্চিয়ান স্টেলিনি। জানান, শিষ্যদের এমন অর্জনে গর্বিত তিনি। চ্যাম্পিয়ন হওয়ার আবেগে যখন ভাসছিল গোটা নেপোলি শহর, তখন উলটো চিত্র দেখা গেল মিলানে। 

কমোর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও নেপোলির থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকায় লিগ শিরোপা ছোঁয়া হয়নি গেল আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের। যদিও চলতি মৌসুমে দলটির ছিল ট্রেবল জয়ের সুযোগ। তবে কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের কাছে হারে সেই স্বপ্ন অধরা থেকে যায় লাউতারো বাহিনীর। এবার নেপোলির কাছে হেরে লিগ শিরোপা ছোঁয়া হয়নি দলটির। সেই সঙ্গে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে বড় ধাক্কা নেরাজ্জুরিও শিবিরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow