নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩১ জন।
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছে এছাড়া এখনো নিখোঁজ আছেন ৫ হাজার ৮৩ জন।
রবিবার (৬সেপ্টেম্বর) এএনআইকে এ তথ্য জানিয়েছে নেপাল পুলিশ।
অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলমান থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ।যার মধ্যে আপার ত্রিশূলি-১ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিকও রয়েছেন।
উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে নেপাল সেনাবাহিনীর পাশাপাশি যুক্ত হয়েছে ভারতীয় বিশেষায়িত উদ্ধারকারী দল।
চিলিমেসহ দুর্গম এলাকার বিভিন্ন টানেল থেকে পানি, কাদামাটি ও জমে থাকা ভারী ধ্বংসস্তূপ অপসারণে সমন্বিতভাবে উদ্ধার অভিযান চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল সরকারের অনুরোধের পর এ পর্যন্ত সাতটি উড়োজাহাজে ৯৫ টন ত্রাণ পাঠানো হয়েছে।পাশাপাশি টানেল ও ফরেনসিক বিশেষজ্ঞসহ ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী দলও কাঠমাণ্ডুতে পাঠিয়েছে ভারত।
দেশটির রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্গম ভূপ্রকৃতির কারণে ভারী সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সড়ক তৈরি করে উদ্ধার কার্যক্রম দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
What's Your Reaction?