নিলয়-হিমির ভিন্ন গল্প ‘পরানের পরান’ 

Sep 7, 2026 - 09:46
 0  7
নিলয়-হিমির ভিন্ন গল্প ‘পরানের পরান’ 

ছোট পর্দার আলোচিত জুটিকে এবার কমেডি ও রোমান্টিক ধারার বাইরে ভিন্ন গল্পে দেখা যাবে। ‘পরানের পরান’ নাটকে বিয়ের পর নৌকা থেকে এক কনেকে উঠিয়ে নিয়ে যায় ডাকাত দল। সেই ডাকাত দলের এক সদস্য ও নববধূকে ঘিরে গল্প। এটি পরিচালনা করছেন রিয়াদ আশরাফ।

নিলয় জানান, তাঁদের বেশির ভাগ নাটকের শুটিং ঢাকা, গাজীপুরের পুবাইল ও ঢাকার আশপাশেই হয়। তবে এবার নাটকের গল্পের প্রয়োজনে ছুটেছিলেন ভোলা জেলার চর কুকরি–মুকরি। সেখানেই পাঁচ দিন টানা শুটিং হয়েছে। পুরো রোদের মধ্যে শুটিং করতে হয়েছে। ছিল না কোনো মেকআপ রুম বা বিশ্রামের জন্য কোনো ব্যবস্থা।                          নিলয়-হিমির 'পাগলের সুখ মনে মনে'

নিলয় বলেন ‘বাংলাদেশের একদম শেষ প্রান্তে, সাগরের পাড়ে জেগে ওঠা চরে শুটিং করেছি। ভোলা শহর থেকেও অনেক দূরে। আমাদের যাওয়া–আসার পথটাই ছিল ঝুঁকিপূর্ণ। আবার গল্পের জন্য একদম নিরিবিলি জায়গা দরকার ছিল। গল্পটি দেখে দর্শক ভিন্ন রকম বিনোদন পাবেন।’

হিমি বলেন, ‘ঢাকার বাইরে বরিশালসহ অনেক জায়গায় আমি ও নিলয় ভাইয়া শুটিং করেছি। সুন্দরভাবে সব শুটিং শেষ হয়েছে। কিন্তু এবার শুটিংয়ে গিয়ে মনে হয়েছে, কোনোমতে জীবন নিয়ে ফিরেছি, এতটাই ভয় ও আতঙ্ক নিয়ে বঙ্গোপসাগরের দ্বীপের মাঝে কাজ করেছি। ঠিকমতো ঘুম নেই, খাওয়া নেই। টানা পাঁচ দিন রোদে পুড়ে শেষ। শুটিং করতে গিয়ে এবার গায়ের রংই পরিবর্তিত হয়ে গেছে।’   নিলয় আলমগীর - উইকিপিডিয়া

নিলয় বলেন, ‘সত্যি কথা বলতে, এই শুটিংয়ে সবাই যে পরিমাণ কষ্ট করেছে, সাধারণত শুটিংয়ে এত কষ্ট হয় না।’

শুনেই নিলয় ও হিমির কপালে ভাঁজ পড়েছিল লোকেশনে যেতে হবে ট্রলার, স্পিডবোট অথবা লঞ্চে, । নিলয় সাঁতার জানলেও হিমি জানেন না। প্রতিদিন চর কুকরি–মুকরিতে শুটিংয়ে যেতে হয়েছে। নিলয় ভয় না পেলেও হিমির কাছে এই যাত্রা ছিল আতঙ্কের নাম।    সব নাটকেই কোটিপতি হিমি

হিমি আরও বলেন, ‘স্পিডবোটে উঠে সবার আগে লাইফ জ্যাকেট পরে নিতাম। আর সবাইকে বলতাম, কিছু হলে যেন আমাকে রক্ষা করে। সবাই জানত আমি সাঁতার জানি না। ঢাকার বাইরে শুটিং হলে আম্মু সঙ্গে যায়। এবারও আম্মু সঙ্গে ছিল। ভাবতাম, কোনো সমস্যা হলে আর যা–ই হোক, আম্মু তো আমাকে খুঁজবেই। এমন ভাবনার মধ্য দিয়ে সমুদ্র পার হয়ে শুটিং লোকেশনে যেতে হতো। শুকরিয়া আমরা ভালোভাবে শুটিং করে ফিরতে পেরেছি।’                              ফের একসঙ্গে নিলয়-জান্নাতুল সুমাইয়া হিমি

নিলয়-হিমি জুটির প্রথম নাটক ‘জলে ভেজা রং’। তবে ‘বন্ধুর বউ’ নাটক দিয়ে প্রথম আলোচনায় আসেন তাঁরা। পরে একে একে অনেক নাটক দর্শকপ্রিয়তা পায়। ভক্তদের কাছে তাঁরা হয়ে যান জনপ্রিয় জুটি। বর্তমানে তাঁদের জুটির ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি  ইউটিউবে সর্বাধিকবার দেখা বাংলা নাটক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।