ধানমন্ডিতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ডিএসসিসির
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের যৌথ নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধানমন্ডি লেক এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ধানমন্ডি এলাকায় ও পার্কের ভেতরে এবং বাইরে ইজারা-বহির্ভূত সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি
সম্পূর্ণ পরিষ্কার করা হয়।
সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান জানান, জনস্বার্থে এবং পার্কের সৌন্দর্য রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?