দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা খান 

Sep 13, 2026 - 17:54
 0  4
দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা খান 

পাকিস্তানের অন্যতম তারকা অভিনেত্রী মাহিরা খান নতুন অতিথির অপেক্ষায় ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন । সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজেই ভক্ত অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী । তার পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
 
অভিনেত্রী পোস্ট লিখেছেন, মানুষ নিজের মতো করে ভবিষ্যতের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত নিয়তির পরিকল্পনাই হয়তো সবচেয়ে বড়।

মাহিরার এই ঘোষণার পর অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। অনেকে হবু মাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ এই সময়ে নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শও দিয়েছেন।

Beautiful Pakistani Actress Mahira Khan In A Black And White Suit Pictures  02 (305509) | Kollywood Zone

২০২৩ সালে ব্যবসায়ী সলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে মাহিরার একটি পুত্রসন্তান রয়েছে। ছেলে আজলানের বয়স এখন ১৭ বছর। ফলে আসন্ন সন্তান মাহিরার দ্বিতীয় সন্তান হলেও সলিম করিমের কাছে এটি প্রথমবার বাবা হওয়ার অভিজ্ঞতা। মাহিরার ব্যক্তিগত জীবনেও এই সন্তান নিয়ে আসছে নতুন অধ্যায়। স্বাভাবিকভাবেই তাঁর জীবনের এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।

তবে আনন্দের এই ঘোষণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মাহিরাকে কটাক্ষ করেছেন কেউ কেউ। বিশেষ করে বয়স নিয়ে তাঁকে নিশানা করেছে রক্ষণশীল মানসিকতার একাংশ।

পাকিস্তানি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ মাহিরা। ছোটপর্দায় কাজের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর ‘হামসফর’ ধারাবাহিক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।

ভারতীয় দর্শকদের কাছেও মাহিরা পরিচিত নাম। ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে তার জুটি দর্শকের নজর কাড়ে। তবে পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে দুই দেশের শিল্পীদের কাজের ক্ষেত্রেও। ফলে বলিউডে মাহিরার পথ আর এগোয়নি।  Mahira Khan | Mahira Khan says people told her to get a nose job in her  early days dgtl - Anandabazar

এরপরও পাকিস্তানি বিনোদন অঙ্গনে একের পর এক উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি।‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ‘শেহর-এ-জাত’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রোয়ে’, ‘সুপারস্টার’ -এর মতো প্রকল্প তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে আছে।

ক্যারিয়ারের পাশাপাশি এবার মাহিরার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিবার। দ্বিতীয়বার মাতৃত্বের খবর দিয়ে সেই ব্যক্তিগত আনন্দই ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষও এসেছে, তবে আপাতত সবকিছু পেছনে রেখে নতুন   অতিথির আগমনের অপেক্ষাতেই দিন গুনছেন মাহিরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।