দেশের ৬২১ কি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি বন্ধের নির্দেশ
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। কেনো এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদান পরিচালনার অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে। এতে মধ্যে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে ৪৪৩ টি এবং দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে ১৭৮ টি প্রতিষ্ঠান রয়েছে।
আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না—এ বিষয়ে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান ব্যাখ্যা দিলেও তালিকাভুক্ত বাকি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি।
What's Your Reaction?