দুর্বৃত্তদের গুলিতে নিহত এক যুবক 

Sep 7, 2026 - 18:53
Sep 7, 2026 - 18:54
 0  6
দুর্বৃত্তদের গুলিতে নিহত এক যুবক 

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ইমরানের মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে। এর আগে আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে গুলি লেগেছে।

জাকারিয়া জানান, উত্তর ধলপুর এলাকায় ৬-৭ জন হেলমেট পরা ব্যক্তি একটি যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় তাদের একটি গুলি এসে তার পায়ে লাগে। হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।