ছেলেরা সম্ভবত বিশৃঙ্খল পরিস্থিতিতে আমার চেয়ে একটু বেশি অভ্যস্ত,হেসন বললেন, 

Sep 5, 2026 - 10:25
 0  5
ছেলেরা সম্ভবত বিশৃঙ্খল পরিস্থিতিতে আমার চেয়ে একটু বেশি অভ্যস্ত,হেসন বললেন, 

মাইক হেসন ছিলেন জাপানে। এশিয়ান গেমসের পাকিস্তান ক্রিকেট দল ঘিরেই ছিল তাঁর ব্যস্ততা। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দুটিতে বাজেভাবে হারের পর দুই কোচ ও সাত ক্রিকেটারকে সরিয়ে দেয় পিসিবি, যার মধ্যে ছিলেন প্রধান কোচ সরফরাজ আহমেদও। সেই সাথে বাদ দেওয়া হয়েছে পাকিস্থানের ৭ জন খেলোয়ারকে। তাদের মাঝে ছিল রিজয়ান ইমাম উল হক সালমান আগা। এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের কোচ হিসেবে থাকবেন হেসন।

সিরিজের ফল নির্ধারণে গুরুত্ব নেই, এমন ম্যাচের আগের সাতজনকে বাদ দেওয়া নিয়ে পাকিস্তানের সাবেকরা বোর্ডের সমালোচনা করেছেন। তিনি কিছুটা অবাক হয়েছেন এমন পরিস্থিতে। তাই সংবাদ সম্মেলনে তিনি এমন সকল কথা তুলে ধরেছেন। হেসন জানিয়েছেন , পাকিস্থানের ছেলেরা সম্ভবত বিশৃঙ্খল পরিস্থিতিতে আমার চেয়ে একটু বেশি অভ্যস্ত। কোনো সন্দেহ নেই যে তারা খুবই হতাশ। আমাদের সেই হতাশা দূরে সরিয়ে রেখে ভাবতে হয়েছে সামনের ম্যাচের পরিকল্পনা নিয়ে। গত কয়েকটা ছেলেরা তাতে দুর্দান্ত সাড়াও দিয়েছে।’

এখনো টেস্ট অভিষেক হয়নি এমন পাঁচজন খেলোয়াড়কে বদলি হিসেবে নেওয়ার ব্যাখ্যায় হেসন বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তার আগেই রিজওয়ান, ইমাম ও সালমান আগা স্কোয়াড থেকে বাদ পড়েছে। সেখান থেকে আমার কাজ ছিল তৃতীয় টেস্টের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরির চেষ্টা করা।’

দল থেকে বাদ পড়ার পর সালমান আগা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। তবে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হেসন,    ‘ তিনি বলেন,  মানুষজন কেবল গল্প বানিয়ে যাচ্ছে। ’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।