চুল পড়া ঠেকাতে পেয়ারা পাতা 

Oct 8, 2026 - 10:51
Oct 8, 2026 - 10:52
 0  2
চুল পড়া ঠেকাতে পেয়ারা পাতা 
চুল পড়ার সমস্যা এখন নারী-পুরুষ উভয়ের মধ্যেই দেখা যাচ্ছে। চুল পড়া বন্ধ করতে অনেকেই ওষুধ ও প্রসাধনী ব্যবহার করেন। তবে এতে সবসময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে পেয়ারা পাতার ব্যবহার হতে পারে একটি ঘরোয়া উপায়। পেয়ারা পাতা কোলাজেন উৎপাদনে সহায়তা করে, আর কোলাজেন চুলের ঘনত্ব ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে। তাই চুলের যত্নে তৈরি করে নিতে পারেন পেয়ারা পাতার সিরাম।
 
চলুন জেনে নেই কী ভাবে এই সিরাম বানাবেন:
প্রথমে বেশ কয়েকটি পেয়ারা পাতা জলে ফুটিয়ে নিন।
২০ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে জলটি বার করে নিন।
সেই জল ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিন। তৈরি হয়ে গেল পেয়ারা পাতার সিরাম।
 
চুলের গোড়ায় এটি ব্যবহার করবেন কিভাবে?
মনে রাখতে হবে, এই সিরাম ব্যবহার করার সময়ে চুলে যেন কোনও রাসায়নিক না লেগে থাকে। অন্য রাসায়নিক সিরাম বা তেল থাকলে এটি ভাল করে কাজ করবে না।
এই সিরাম মাথায় মাখার পরে মিনিট ১০ মাসাজ করুন।
এর পরে ঘণ্টা খানেক রেখে দিন। খুব ভালো হয় যদি রাতে শোওয়ার আগে এটি মেখে নেওয়া যায়।
সকালে হাল্কা গরম জল দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
 
অনেকেরই অকালে চুল পড়ে যেতে থাকে। মানসিক চাপ থেকে শুরু করে পুষ্টিকর খাবারের অভাব এবং জিনগত কারণেও কমে যেতে পারে চুলের ঘনত্ব। নতুন কারণ হিসেবে যুক্ত হয়েছে করোনার সমস্যা। এই সিরাম ব্যবহার করে পেতে পারেন চুল সমস্যা থেকে মুক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।