গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত 

Jul 22, 2026 - 19:52
 0  4
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (২২ জুলাই) দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তিনবারের এমপি গাজী নজরুল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তাকে জামায়াতের রুকন (সদস্য), কেন্দ্রীয় শুরাসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। 

সংবাদমাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক হয়।

জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়। তাকে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 

গত সোমবার রাতে ৭৫ বছর বয়সী গাজী নজরুলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান। 

যদিও বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয় বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্ক সমালোচনা আরও বাড়ে। যদিও বাংলাদেশের আইনাননুযায়ী বিয়ে আগে করে, পরবর্তীতে তা নিবন্ধনে বাঁধা নেই। তবে ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে।  এর মধ্যেই জামায়াত বহিষ্কার করল গাজী নজরুলকে।

তরুণীকে ১৭ জুন বিয়ে করার কথা বললেও, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর একটি জীবন বৃত্তান্ত পাওয়া গেছে। যাতে চাকরির জন্য জোর সুপারিশ করেন তিনবারের এমপি নিজেই। ২২ জুনের স্বাক্ষর রয়েছে। এতে ওই তরুণীর বৈবাহিক অবস্থা লেখা, অবিবাহিত। তার দাবি, জীবন বৃত্তান্তটি বিয়ের আগে তৈরি। তাতে পরে সই করেন তার স্বামী।

একজন এমপির স্ত্রীর কী ছোটখাট বেসরকারি চাকরির প্রয়োজন রয়েছে কিনা, চাকরি দেওয়ার কথা বলে এমপি তাকে বিয়ে করেছেন কিনা- প্রশ্নে এমপির দ্বিতীয় স্ত্রী বলেছেন, তিনি পরিবারের মতামতে স্বেচ্ছায় বিয়ে করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।