কমেছে হজযাত্রীদের বিমানভাড়া
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।এ ছাড়া দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। পাশাপাশি, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী।
What's Your Reaction?