আসছে নতুন টি টুয়েন্টি লীগ,তার সাথে থাকছে নতুন নতুন নিয়ম
আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান টি–টুয়েন্টি প্রিমিয়ার লিগ। টি–টুয়েন্টি ক্রিকেটের যা একটি নতুন উন্মচনা নতুন একটি লিগ। ইউরোপের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন এ অধ্যায়ে থাকছেন বিশ্ব ক্রিকেটের একঝাঁক পরিচিত তারকা।
ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথরা এই টুর্নামেন্টে খেলবেন। নতুন এই লিগ কেমন, কারা খেলছেন, কী এর ফরম্যাট—জেনে নেওয়া যাক।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। ম্যাচটি হবে নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে এ ম্যাচ।
ছয় দলের এই প্রতিযোগিতা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ম্যাচ ৩২টি। এর মধ্যে লিগ পর্বে ম্যাচ ৩০টি। ১৯ সেপ্টেম্বর হবে কোয়ালিফায়ার। ফাইনাল ২০ সেপ্টেম্বর। প্রথম ১৭টি ম্যাচ হবে ভুরবার্গে। এরপর লিগের বাকি ম্যাচ, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে আয়ারল্যান্ডের ডাবলিনে মালাহাইডে।
লিগ পর্বে ছয় দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় দল খেলবে কোয়ালিফায়ার। সে ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ দলের।
What's Your Reaction?