আজ একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শেষ হয়েছে গত ২৮ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়।
গত ২৭ সেপ্টেম্বর এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।
এ ছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
যেভাবে দেখেবেন
1. ওয়েবসাইটে যান: প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করুন।
2. রেজাল্ট লিংকে ক্লিক করুন: হোমপেজে থাকা "Result" বা "ফলাফল" বাটনে ক্লিক করুন।
3. তথ্য প্রদান করুন: নির্দিষ্ট বক্সে আপনার Roll Number (রোল নম্বর), Board (শিক্ষা বোর্ড), Passing Year (পাসের বছর) এবং Registration Number (রেজিস্ট্রেশন নম্বর) সঠিকভাবে লিখুন।
4. ভেরিফিকেশন কোড: স্ক্রিনে প্রদর্শিত ভেরিফিকেশন কোডটি (Verification Code) পাশের বক্সে হুবহু টাইপ করুন।
5. ফলাফল দেখুন: সব তথ্য দেওয়া হলে "View Result" বাটনে ক্লিক করুন। সাথে সাথেই স্ক্রিনে আপনার মনোনীত কলেজের নাম চলে আসবে।
এসএমএস (SMS)-এর মাধ্যমে:
সাধারণত আবেদন করার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরে (Biometric Registered Mobile Number) স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাঠানো হবে, যেখানে আপনি কোন কলেজে মনোনীত হয়েছেন তা জানিয়ে দেওয়া হবে।
What's Your Reaction?