অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলো তিশার 

Oct 23, 2026 - 15:59
 0  1
অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলো তিশার 

মডেলিং দিয়ে যাত্রা শুরু আর অনিন্দ্য অভিনয় দিয়ে ছোট পর্দার দর্শক হৃদয় জয় করেছেন বহু আগেই। ওয়েব সিনেমা ও সিরিজে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। বাকি ছিল শুধু পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নিজেকে তুলে ধরা। সেই সুযোগও বহুবার এসেছে। তবু তিশা চেয়েছেন এমন গল্প ও চরিত্র দিয়ে চলচ্চিত্রে অভিষেক হোক, যা দর্শক মনে ছাপ ফেলবে।
 
‘সোলজার’ সিনেমার মাধ্যমে সেই চাওয়া পূরণ হতে চলেছিল গত বছর।  যেখানে চলচ্চিত্রের মেগাতারকা শাকিব খানের বিপরীতে আছেন তিশা। তাই স্বপ্নের মতো চলচ্চিত্রে অভিষেক হতে চলেছিল এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ পিছিয়ে যায় এই সিনেমার কাজ। যে কারণে ‘সোলজার’-এর আগেই মুক্তি পায় পরে শুটিং শুরু হওয়া দুই সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’। তাই চলচ্চিত্রে অভিষেকের জন্য অপেক্ষা ছাড়া তিশার কিছু করার ছিল না।

সম্প্রতি জানা গেছে, তিশার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। কারণ ‘সোলজার’ সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে যে ৯-১০ দিনের শুটিং শিডিউল দরকার, তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এদিকে শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এর মাঝে ‘সোলজার’-এর জন্য আলাদা শিডিউল তৈরি করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যে কারণে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না, তানজিন তিশার অভিষেক সিনেমাটি কবে মুক্তি পাবে।        

এদিকে ‘সোলজার’ সিনেমার কাজের সমাপ্তি নিয়ে জটিলতা থাকলেও ছোট পর্দায় নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন তানজিন তিশা। এর মধ্যে তাঁর বেশ কিছু নাটক মুক্তি পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।