অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে সুখবর 

Aug 7, 2026 - 23:49
Aug 7, 2026 - 23:53
 0  10
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে সুখবর 

শিক্ষকদের অবসরের টাকা তোলার ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১ লাখ ১৯ হাজার শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 গত বৃহস্পতিবার  প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সম্মতি দেন তিনি। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।


 জানা যায়, ১ লাখ ১৯ হাজার শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হবে।

কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী। আর অবসর সুবিধা বোর্ডের টাকা দেওয়া হবে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে। আগামী ১৫ আগস্ট টাকা বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধামন্ত্রী তারেক রহমান। 

 আগামী ১৪ আগস্ট এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ওই দিন এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।