অবশেষে সৌদি আরবরে পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো পাকিস্থান  

Sep 19, 2026 - 17:41
Sep 19, 2026 - 17:42
 0  3
অবশেষে সৌদি আরবরে পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো পাকিস্থান  

চলমান সৌদি ও হুতিদের মাঝে যুদ্ধ বড় আকার ধারন করছে । হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট চলতি সপ্তাহে অভিযোগ করেছে, হুতিরা পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভ তৈরি হয়েছে। এরপর থেকে একে একে মুসলিম দেশগুলো সৌদির পাশে দাঁড়ানো শুরু করেছে। তবে রিয়াদের এ দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে হুতিরা। তারা এটিকে ‘মিথ্যা’ বলেও আখ্যা দিয়েছে।

এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত পাকিস্থান। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি ‘শর্তহীন’। গতকাল শুক্রবার ওই সাক্ষাৎকারের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে আরব নিউজ।

সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হুতিরা। একই সঙ্গে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রিয়াদ।

সৌদি আরব ও ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যখন তীব্র লড়াই চলছে, তখন এ কথা বললেন আহমেদ শরীফ চৌধুরী।

আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘কূটনৈতিকভাবে ও সরাসরি—উভয় দিক থেকেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে আছে। এ ক্ষেত্রে আমি সরাসরি কথাটার ওপর জোর দিতে চাই।’

আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের জনগণ সৌদি আরবের জনগণের পাশে আছে। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবিলায় পাকিস্তান দেশটির পাশে থাকবে।

গত বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও হুতিদের সমর্থন দিয়ে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে ফোনালাপ নিয়েও আহমেদ শরীফকে প্রশ্ন করেছে আরব নিউজ। জবাবে তিনি বলেন, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।