অনুপস্থিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি যুক্তরাষ্ট্রের 

May 28, 2025 - 23:32
May 28, 2025 - 23:33
 0  26
অনুপস্থিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি যুক্তরাষ্ট্রের 

বিশ্ব ডেস্ক

মার্কিন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, তারা যদি ‘ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি এক্সে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে সেখানে লেখা হয়েছে, আপনারা যদি কোর্স থেকে ঝরে পড়েন, ক্লাসে অনুপস্থিত থাকেন বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন।  সমস্যা এড়াতে আপনার ভিসার শর্তগুলো মেনে চলুন এবং শিক্ষার্থী পরিচয় বজায় রাখুন।’ রয়টার্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।