অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ায় সিনেমা থেকে বাদ দীপিকা 

May 22, 2025 - 22:39
Sep 4, 2026 - 02:35
 0  26
অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ায় সিনেমা থেকে বাদ দীপিকা 

বিনোদন ডেস্ক 

অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদা থাকার কারণে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’ থেকে বাদ দিলেন নায়িকা দীপিকাকে। দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে দীপিকার অভিনয় করার কথা ছিলো। 

ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল যে তিনি মাত্র ৮ ঘণ্টা কাজ করবেন। এরপরই বিষয়টি জটিল হয়ে ওঠে যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। শুধু তাই নয়, দীপিকা তেলুগুতে ডায়ালগ বলতেও অস্বীকার করেন বলে দাবি।

এও বলা হয়েছে, দীপিকা এই ছবির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে চলেছিলেন, যা প্রায় ২০ কোটি রুপি বলে জানা গেছে। আর এরকম সব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে পড়েন এবং দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলা হচ্ছে যে তিনি এখন নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।